হোমের শৌচাগারে আত্মঘাতী বিচারাধীন নির্যাতিতা নাবালিকা

হোমের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল বিচারাধীন নির্যাতিতা নাবালিকা! বুধবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । প্রশ্ন উঠছে হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ।

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায় । পরিবার সূত্রে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগও পাওয়া যায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হোমের শৌচাগারে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে হোমের অন্যান্য নাবালিকারা । এরপর খবর দেওয়া হয় কর্তৃপক্ষ ও পুলিশকে ।

খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ওই নাবালিকার দেহ উদ্ধার করে সুরথান ও ময়নাতদন্তের জন্য প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । তবে কেন ওই নাবালিকা আত্মহত্যা করল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন হোম কর্তৃপক্ষ । শুধু তাই নয়, ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভি্যোগও উঠেছে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে । একই সঙ্গে হোমের আবাসিকদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube