পশ্চিম বর্ধমানের যৌনপল্লী থেকে উদ্ধার পাচার হওয়া বাংলাদেশী মহিলা

স্ত্রীর খোঁজে বাংলাদেশ থেকে ভারতে এলেন স্বামী । পশ্চিম বর্ধমানের কুলটি থানার নিয়ামতপুর লছিপুর যৌনপল্লীতে এসে দেখা পেলেন তাঁর । পুরো বিষয়টি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে জানালে তাঁরাই উদ্ধার করলেন বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা গৃহবধূকে ।

পরে ওই গৃহবধূ ও পাচারকারীকে গ্রেফতার করে আদালতে তোলা হলে তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল আদালত । বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি মানব পাচার চক্র দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বলে শোনা যাচ্ছিল । বিশেষত বাংলাদেশ থেকে মহিলাদের এমনকি নাবালিকাদেরও চোরাপথে সীমান্ত পার করে নিয়ে আসা হয় পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন যৌনপল্লীতে । কখনও জোর করে তাঁদের এই পেশায় নামানো হয় আবার কেউ স্বেচ্ছায় এই পেশায় যোগ দেন ।

বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার নিউ হাজিগঞ্জ এলাকার বাসিন্দা মহম্মদ শাহিনের স্ত্রী আসমা আক্তার গত ২ ডিসেম্বর থেকেই নিখোঁজ ছিল বলে জানা যাচ্ছে । পরবর্তীতে শাহীন খোঁজ নিয়ে জানতে পারেন পার্শ্ববর্তী মেহেরপুর এলাকার শিউলি শেখ তাঁকে ভারতে পাচার করেছে । এরপর খোঁজখবর নিয়ে মোঃ শাহিন আসানসোলে আসেন ।

দু’দিন আগে লছিপুর যৌনপল্লীতে প্রবেশ করে তাঁর স্ত্রীর খোঁজ পান তিনি । সেই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তাই প্রথমে স্বামীকে চিনতে পারেননি স্ত্রী । এরপর স্থানীয় কুলটি থানা এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে জানালে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেয় । এখন শাহিনের আশা, আইনি জট কাটিয়ে তিনি যেন তাঁর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরতে পারেন । অন্যদিকে এইভাবে পাচার হয়ে আসা বাংলাদেশী মহিলার উদ্ধার নিয়ে পুলিশ প্রশাসনের প্রশংসা করেছে দুর্বার মহিলা সমিতি । তাদের দাবি এই মহিলা সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube