রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া এবার পাওয়া গেল তমলুকে । মারা যাওয়ার পরেও ঘর বন্ধ রেখে মৃত বাবার পাশে শুয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ে । বুধবার বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয় মৃতদেহ ।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে পদুমবসান এলাকায় এক বাড়িতে থাকতেন ভোলানাথ দে নামে ৮০ বছরের বৃদ্ধ । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে তিনি কৃষি দফতরের প্রাক্তন কর্মী । তাঁর বাড়িতে রয়েছে মানসিক ভারসাম্যহীন মেয়ে, মান্তু দে যার বয়স ৩৫ বছর । বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তাঁর বাবাকে ধরে শুয়ে রয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আসা কাজের মহিলা ভেতরে ঢুকতে পারেননি । প্রতিদিন বারবার দরজা ধাক্কা দিয়ে ও চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেননি ওই মহিলা । এরপর প্রতিবেশীরা খবর দেন স্থানীয় কাউন্সিলরকে । পাশপাশি খবর দেওয়া হয় তমলুক থানায় ।
বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তাঁর বাবাকে ধরে শুয়ে রয়েছেন । দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই বয়স্ক বৃদ্ধ মারা যান এবং ওই মহিলা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন । তমলুক থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠান । একই সঙ্গে তাঁর মেয়েকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় চিকিৎসার জন্য ।
ঘটনার খবর দেওয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে । তবে দীর্ঘদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধর স্ত্রী ও ছোট মেয়ে কেন কোন খোঁজখবর নেননি প্রতিবেশীদের সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

