বুধবার সকাল হতে না হতেই সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে চলল আয়কর দফতরের তল্লাশি অভিযান । তবে শুধুমাত্র বাড়ি নয়; তল্লাশি চলল তাঁর স্কুল ও কেমিক্যাল ফ্যাক্টরিতেও! তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি আয়কর ফাঁকি দিয়েছেন তিনি । তার জেরেই আজকের এই অভিযান বলে জানা যাচ্ছে ।
সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা আয়কর দফতরের হানা । বুধবার কাক ভোরে আয়কর দফতর হানা দেয় বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে । সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সামশেরগঞ্জে অবস্থিত বাড়ি এবং গোডাউন হঠাৎ হানা দেয় কেন্দ্রীয় সংস্থা । বুধবার সকালে বেশকিছু গাড়ি এসে পৌঁছায় বাইরন বিশ্বাসের বাড়িতে । নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাইরন বিশ্বাসের বাড়ি । তারপরই শুরু হয় তল্লাশি অভিযান ।
এদিন একই সঙ্গে কেন্দ্রীয় সংস্থার হানা চলে বাইরনের স্কুল এবং ক্যামিকেল ফ্যাক্টরিতে । সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের O2 পাবলিক স্কুলে এবং নির্মীয়মান কেমিক্যাল ফ্যাক্টরিতে কেন্দ্রীয় সংস্থা আয়কর দফতর তল্লাশি অভিযান চালায় । বুধবার কেন্দ্রীয় সংস্থা হানা দেয় বিধায়ক বাইরন বিশ্বাসের বিদ্যালয়ে এবং মঙ্গলজন এর নির্মীয়মান কেমিক্যাল ফ্যাক্টরিতে । নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাইরন বিশ্বাসের স্কুল এবং কেমিক্যাল ফ্যাক্টরি । তারপরই শুরু হয় তল্লাশি অভিযান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

