‘একের বিরুদ্ধে একের লড়াই’-কে মন্ত্র করে দিল্লিতে বিরোধী জোটের বৈঠক

।। স্বর্ণালী মান্না ।।

দিল্লি সফরের দ্বিতীয় দিনে বিরোধী জোটের বৈঠকে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পাটনা, বেঙ্গালুরু ও মুম্বাইয়ের পর এবার দিল্লিতে বসতে চলেছে বিরোধী জোটের বৈঠক । জানা যাচ্ছে এদিনের বৈঠকে অংশগ্রহণ করবেন আরও ২৭টি দলের প্রতিনিধিরা । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আসন সমঝোতা সহ গতকালকের সাংসদদের সাসপেনশন নিয়ে আলোচনা হতে পারে ‘ইন্ডিয়া’-র বৈঠকে । বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে একের বিরুদ্ধে একের লড়াইয়েই জোর দিচ্ছে বিরোধী দলগুলি ।

আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ দিল্লির অশোকা হোটেলে আয়োজিত হতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক । সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ২৭টি দলের শীর্ষ নেতৃত্ব এদিনের বৈঠকে যোগ দিতে চলেছেন । আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ পাঁচ রাজ্যের নির্বাচনের পর আজ বেশ কয়েকদিন পর একত্রিত হতে চলেছে বিরোধী দলগুলি । আগের যে তিনটি বৈঠক আয়োজিত হয়েছিল তাতে সমন্বয় কমিটি তৈরি করা ছাড়া তেমন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গিয়েছিল ।

মূলত আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আসন সমঝোতা । কোন কোন রাজ্যে কী রকম ভাবে আসন ভাগ করা হবে তাঁদের মধ্যে, এই নিয়ে আলোচনা হওয়া সম্ভাবনা রয়েছে প্রবল । গতকাল এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে কংগ্রেস ও বামেদের সঙ্গে আসন নিয়ে বোঝাপড়া করতে তাঁর কোন আপত্তি নেই । বোঝাই যাচ্ছে ২০১৯ সালের পুনরাবৃত্তি কেউই চাইছেন না । সেক্ষেত্রে একের বিরুদ্ধে একের লড়াইটাই এখন বিরোধী জোটের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube