আদিপুরুষের পর দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘সালার’ মুক্তি পাচ্ছে আগামী ২২শে ডিসেম্বর। ২২ তারিখ এই ছবি বিশ্বব্যাপী মুক্তি পেলেও মার্কিন যুক্তরাষ্ট্রে এই ছবি মুক্তি পেতে ছলেছে আগামী ২১শে ডিসেম্বর অর্থাৎ একদিন আগে। ‘কেজিএফ’-খ্যাত পরিচালক প্রশান্ত নীল এবারেও দর্শকদের উত্তেজনা তুঙ্গে তুলে দিয়েছেন।সিনেমার টিজার সামনে আসতেই দর্শক মহলে উত্তেজনার পারদ চরেছিল। এরপর গত ৩ই ডিসেম্বর ট্রেলার সামনে আসতেই ২৪ ঘণ্টার মধ্যে ১১৬ মিলিয়ন এর ওপর ভিউ ছাড়িয়ে যায় । যা একপ্রকার রেকর্ড তৈরি করেছে মুক্তির আগেই । হোমবেল প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়ার তরফ থেকে বলা হয়েছে, “ওয়ান ম্যান আর্মি । সালার ট্রেলার ইউটিউবে সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২৪ ঘণ্টায় ২.৭ মিলিয়ন লাইকস পেয়েছে এবং ভিউ সংখ্যা ১১৬ মিলিয়ন এর ওপর”। পরিচালক প্রশান্ত নীলের ছবি যে এইবারও বক্স অফিসে ভালো ব্যবসা করবে তা ভালো ভাবেই বোঝা যাচ্ছে। পরিচালক এর আগেই ‘কেজিএফ’ ১ এবং ২ বানিয়ে দর্শক মহলে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস এবং পরিচালক দুজনে মিলে রুপোলি পর্দায় এক ভরপুর বিনোদন সৃষ্টি করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পৃথ্বিরাজ সুকুমরন, শ্রুতি হাসান ও জগপতি বাবু-সহ আরও অনেককে ।
অন্যদিকে, একইদিনে মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির ‘ডাঙ্কি’ ৷ উল্লেখ্য, ভিউজের নিরিখে ‘ডাঙ্কি’র টিজারের থেকে বেশি ‘সালার’ ছবির টিজার দর্শকমনে বেশি প্রভাব ফেলেছে ৷ ইউটিউবে ২৪ ঘণ্টায় মোস্ট ভিউড ইন্ডিয়ান টিজারের তালিকায় ৫ নম্বরে জায়গা করে নিয়েছে প্রভাসের ‘সালার’ ৷ টিজারেই ৮৩ মিলিয়ন দর্শক কেড়ে নেন প্রভাস ৷ এক ভিন্ন লুকে প্রভাসকে দেখে উত্তেজিত অনুরাগীরা ৷ নেটপাড়ায় গুঞ্জনে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা ভালোরকম ব্যাবসা করতে চলেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

