জি আই ট্যাগ পেতে চলেছে বারুইপুরের পেয়ারা

ফলের নামেই পরিচয় বারুইপুর এলাকার। দক্ষিণ ২৪ পরগনা জেলার মাঝ বরাবর বয়ে চলা আদিগঙ্গার দু’পারের এই এলাকার মাটি খুবই উর্বর। বারুইপুরের আনাচে-কানাচে ঘুরলেই সে ছবি স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আম, জাম, লিচু, কাঁঠাল, কলা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ মিলবে বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা এলাকা জুড়ে। তবে এসবের মধ্যেও বারুইপুরকে মানুষ চেনে তার পেয়ারার নামে।

বারুইপুরের পেয়ারার স্বাদ-গন্ধ এক কথায় অতুলনীয় এবং পুষ্টিগুণে ভরপুর। তাই এবার জি আই তকমা পেতে চলেছে সেই পেয়ারা। ইতিমধ্যেই বারুইপুরের পেয়ারা দেশ-বিদেশে রফতানির ফলে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। জি আই তকমা পেলে এই পেয়ারার চাহিদা যে আরও বাড়বে, চাষিরা ভালো দাম পাবেন বলে আশাবাদী। ফলে ইতিমধ্যেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন বারুইপুরের পেয়ারা চাষিরা। নিজের বিধানসভা ক্ষেত্রে উৎপাদিত ফসল বিশ্বের দরবারে সমাদৃত হবে, সেই খবরে যথেষ্ট খুশি রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube