দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ । কোভিড-১৯ ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে । গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৫ জন । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৪৯ ।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশ জুড়ে মোট ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে ১১৫ জনই কেরলের বাসিন্দা । তবে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।
করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। বুধবার সকালে উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আসন্ন উৎসবের মরসুমে কেরলে কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তিত কেন্দ্র।
যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও তার উপসর্গ গুরুতর নয়। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একেবারেই নগণ্য। তবুও বছর শেষে উৎসবের মরসুমে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার।
করোনা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে কেন্দ্রের বিশেষ বৈঠক। বৈঠকে রাজ্যকে নজরদারি করার বিশেষ পরামর্শ । আসন্ন উৎসব মরশুমে বিশেষভাবে নজরদারি করার পরামর্শ রাজ্যকে।পশ্চিমবঙ্গকে বিশেষ পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে র বলেই সূত্রের খবর। রাজ্য তরফে বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকরা। এ রাজ্য ছাড়াও বৈঠকে প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধি ছিল কেন্দ্রের বৈঠকে। যে নমুনা গুলি সংগ্রহ করা হচ্ছে তার জিনোম সিকুয়েন্সিং এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজ্যকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

