রোগী হয়রানিতে কাঠগড়ায় এসএসকেএম

ফের রোগী হয়রানিতে কাঠগড়ায় তোলা হল এসএসকেএম হাসপাতালকে । রোগী প্রতীক্ষালয়ে জায়গা পেলেন না রোগী । বেড না পেয়ে এর আগেও বহু রোগী শিকার হয়েছিলেন হয়রানির । রবিবার আবারও প্রকাশ্যে চলে এল এসএসকেএমে রোগী হয়রানির ছবি ।

এসএসকেএম হাসপাতালের মতো রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে আবারও উঠছে সেই রোগী হয়রানির অভিযোগ । মুর্শিদাবাদ থেকে আগত এক দম্পতিও এই হয়রানির শিকার হলেন রবিবার । জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা বছর ২৬-এর ত্রিলোচনা ভাস্কর এদিন মুখের ভিতরে ঘা নিয়ে মুর্শিদাবাদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ।

রোগ নির্ণয় করতে না পেরে এই হাসপাতাল তাঁকে রেফার করেন শিয়ালদহ ডেন্টাল মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখান থেকে তাঁর পরিবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে, তাঁকে নিয়ে আসেন এসএসকেএম হাসপাতালে । এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ বলেন তাঁর মুখে টিউমার হয়েছে । তা অপারেশন করা হয় সেখান থেকে ক্যান্সার ধরা পড়ে ।

তবে এদিন কেমো এবং রেডিয়েশন চলাকালীন রোগী প্রতীক্ষালয়তেও তাদের জায়গা হলো না বলে উঠছে অভিযোগ । তাই বাধ্য হয়ে এসএসকেএমের কার্ডিওলজি ডিপার্টমেন্টের বাইরে ছাদ না থাকা সত্ত্বেও সেখানেই ২৫ দিন বসে আছেন তাঁরা । বৃষ্টিতে ভিজেও তাঁরা কেমো নিতে গিয়েছেন ।

এর আগে বারংবার অভিযোগ উঠেছে যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিক সহ প্রভাবশালীরা বাড়তি সুবিধা পান সেখানে সাধারণ মানুষরা ছোটখাটো কোন সুবিধাই পান না এসএসকেএম হাসপাতালে । রবিবার সেই ছবি আবার ফুটে উঠল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube