ডিসেম্বরে জাঁকিয়ে পড়ছে শীত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সবাই শীতে কাবু। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৯ ডিগ্রির কাছাকাছি ছিল মঙ্গলবার । মহানগরীতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। তবে শীতের দারুন ব্যাটিং এবার কিছুটা হলেও কমতে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, দিন তিনেক পরেই তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী ৫ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা ছিল তেমনই থাকবে। তবে ২২ তারিখের পর থেকে বাড়বে গরম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার রাজ্যের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায়। কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে বঙ্গে। রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
আজ বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২২ ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা। আপাতত দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না ।
তবে বড়দিনের সময়ে শীতের আমেজ কিছুটা কমতে পারে রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই ঠান্ডা বেশি পড়ে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ এবং ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী সপ্তাহে কিছুটা বাড়বে তাপমাত্রা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

