নিউজটাইম ওয়েবডেস্ক : ডিসেম্বরের অর্ধেক দিন অতিক্রান্ত, স্বাভাবিকভাবেই শীতের দাপট শুরু হয়েছে। কিন্তু হাড়কাঁপানো শীত এখনও পড়েনি। সামনেই বড়দিন, প্রতিবছরই সেইসময় জাঁকিয়ে শীত পড়ে। তবে এবার সেই সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বড়দিনের আগেই সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা। তবে আকাশ থাকবে পরিষ্কার। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামীকাল বিকেলের পর সাময়িক ভাবে আবহাওয়া পরিবর্তন। কিছুটা উষ্ণ হবে এবারের বড়দিন। সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা।
বর্ষবরণের শুরুতেও তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। উত্তর পশ্চিম ভারতের ঠাণ্ডা হাওয়া বাধা পাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তার বদলে দক্ষিণবঙ্গে বিপরীত হাওয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব বা সমুদ্রের দিক থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ হাওয়ার আনাগোনা বাড়বে। কলকাতার ক্ষেত্রে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা – ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে আজ সর্বোচ্চ তাপমাত্রা – ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিন ও রাতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ – ৫২ থেকে ৮৫%। কলকাতা এই মুহূর্তে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের লম্বা স্পেল শুক্রবার পর্যন্ত। শুক্রবার বিকেলের আবহাওয়ার পরিবর্তন হবে । শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ।দক্ষিণবঙ্গে ১১ ডিসেম্বর থেকে আগামীকাল ২২ ডিসেম্বর পর্যন্ত একটানা ১১ দিনের শীতের প্রথম স্পেল। আগামীকাল বিকেলের পর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে । শনি ও রবিবার বাড়বে তাপমাত্রা । বড়দিনও তুলনামূলক ভাবে কিছুটা উষ্ণ হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামীকাল পর্যন্ত শীতের স্পেল জারি থাকবে। শনিবারের পর থেকে কিছুটা বাড়বে তাপমাত্রা। আজ ও কাল পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও ১০ এর নিচে থাকবে পারদ। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

