বঙ্গে আরও বাড়বে শীতের দাপট?

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও দাপট দেখাচ্ছে শীত । কিছু কিছু জায়গায় তো উত্তরবঙ্গকেও টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ। হুড়মুড়িয়ে কমছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা । হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৫ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা ছিল তেমনই থাকবে। তবে ২২ তারিখের পর থেকে বাড়বে গরম আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায়। কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে দুই বঙ্গেই। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২২ ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ এবং ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। বড়দিনের সময়েও ঠান্ডার আমেজ কিছুটা কমলেও তাপমাত্রা কমতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।

গত কয়েকদিন ধরে দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাত চলছে। শৈলশহরে খুশির মেজাজে পর্যটকরা। উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube