আনন্দপুর থানা এলাকায় শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জন অভিযুক্তকে । জানা গিয়েছে, সোমবার রাতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন জামাই আলম হুসেন ।
ফের খাস কলকাতা শহরে খুন। আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম আলম হুসেন । ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। তিলজলার বাসিন্দা আলম হুসেন গুলশান কলোনিতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন বলে জানা যায় ।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তার স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল; যা মাঝেমাঝে বাড়াবাড়ির পর্যায়ে চলে যেত বলে পরিবার সূত্রে খবর । এরইমধ্যে সোমবার রাতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি । সেখানেও অশান্তি চলে । অভিযোগ, ব্যাপক মারধরের ফলেই আলম হুসেনের মৃত্যু হয়েছে । ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে । একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও শ্যালিকাকে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । লালবাজার সূত্রের খবর, মৃত আলম হুসেনকে যখন মারধর করা হয় তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন । মৃত আলম হুসেনের সঙ্গে তার স্ত্রী গুড়িয়া বিবির ২০১৪ সালে বিয়ে হয়েছিল । তাঁদের ৩টি সন্তানও রয়েছে বলে পরিবার সূত্রে খবর ।
মৃত আলম হুসেনকে পিটিয়ে মারার ঘটনায় স্ত্রী গুড়িয়া বিবি, শাশুড়ি তুন্নু বিবি , শ্যালিকা গুড্ডি বিবি , শ্যালিকা রেশমি খাতুন, শ্যালক দুলাল খানকে এই ঘটনায় গ্রেপ্তার করে আনন্দপুর থানার পুলিশ । তাদের আলিপুর আদালতে পেশ করা হলে ২৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

