বাইক চুরির ঘটনায় জয়নগর থানার বড় সাফল্য

বড়সড় সাফল্য পেল জয়নগর থানা । বাইক চুরির অভিযোগে সিসিটিভির সূত্র ধরে তল্লাশি অভিযানে নেমে উদ্ধার হল একাধিক বাইক । গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ বারাসত থেকে বাইক চুরির ঘটনায় মগরাহাটের ২ যুবককে গ্রেফতার করে জয়নগর।

বেশ কিছুদিন যাবৎ জয়নগর থানা এলাকার বিভিন্ন প্রান্তে চুরি ছিনতাইয়ের পাশাপাশি বাইক চুরির অভিযোগ আসছিল । অভিযোগে গুরুত্ব দিয়ে জয়নগরের বিভিন্ন প্রান্তে অপরাধ দমনে চলছে পুলিশের কড়া নজরদারি ।

তদন্তে নেমে গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ বারাসত থেকে বাইক চুরির ঘটনায় মগরাহাটের ২ যুবককে গ্রেফতার করে জয়নগর । ধৃত দুই যুবকের নাম খোকন কয়াল ও হাকিল হোসেন শেখ । দু’জনের বাড়ি মগরাহাট থানা এলাকায় বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে । শনিবার তাদের বারইপুর আদালতে পাঠানো হলে তদন্তের সাথে বারুইপুর আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ।

এরপর তাদের দফায় দফায় জেরা করে মগরাহাট মন্দিরবাজার এবং দক্ষিণ বারাসত এলাকা থেকে আটটি চোরাই বাইক উদ্ধার করে পুলিশ । ধৃতদের সঙ্গে আর কারা কারা জড়িত এবং আরও কতগুলো বাইক তারা চুরি করেছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানা পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube