পুলিশের জালে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতী!

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ । এদিন দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় একটি চারচাকা বোলেরো ম্যাক্স গাড়ি, একটি রিভলভর ও এক রাউন্ড গুলি । সোমবার ঘটনাটি ঘটে বসিরহাটের নেওরাদীঘিতে ।

ঘটনাটি ঘটেছে বসিরহাটের নেওরাদীঘির ৩৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে নেওরাদীঘি রোডে একটি একে ৪৭ আঁকা ও লেখা একটি বোলেরো গাড়ি করে রাস্তার পাশে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৩ দুষ্কৃতী ।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে গাড়ি রেখে পুকুরে ঝাঁপ মেরে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা । পুলিশ তাড়া করে তিনটি পুকুর টপকে ধরে ফেলে দুষ্কৃতীদের । মনিহার মন্ডল নামে এক দুষ্কৃতীর বাড়ি বাদুড়িয়ায়, জুলফিকার নামে আরেক দুষ্কৃতীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় ও তৃতীয় দুষ্কৃতী নাসির আলীর বাড়ি দত্তপুকুরে ।

সূত্রের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এদের কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার, এক রাউন্ড গুলি, লোহার রড ও ধারালো অস্ত্র । গাড়িটি বাজেয়াপ্ত করে তিন দুষ্কৃতিকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় বসিরহাট থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube