ইসলামপুর কৃষক মান্ডিতে চোখে পড়ল বিক্ষোভের ছবি । সরকারি ধান ক্রয় কেন্দ্রে আবারও বিক্ষোভ দেখা গেল মঙ্গলবার । কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছয় কেজি করে ধানে কাটমানি নেওয়ার অভিযোগে এদিন বিক্ষোভ দেখান কৃষকরা ।
এদিনের ঘটনায় কৃষকদের সাথে নিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যের স্বামী তথা কংগ্রেস নেতা জাভেদ আকতার । কংগ্রেস নেতা জাভেদ আকতার বলেন এখানে সরাসরি ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি পাঁচ কেজি ছয় কেজি কারো কাছে সাত কেজি করে ধান কাটা হচ্ছে । কৃষকদের অভিযোগ পেয়ে আজ ইসলামপুর কৃষক মান্ডিতে এসে মিল মালিক ও পারচেসিং অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান তিনি । হুমকির সুরে তিনি জানান, আগামী দিনে এই সব বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা ।
তবে এদিনের ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেন সরকারি ধান ক্রয় কেন্দ্রের পার্চেসিং অফিসার প্রদীপ পবন বিশ্বাস।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

