অমৃত ভারত প্রকল্পের অধীনে প্রত্যক বাড়িতে জলের কাজ চলছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে । সেই কাজ করত গিয়েই মঙ্গলবার বেঁধে গেল বড় বিপত্তি । কাজ চলাকালীন পাইপ লাইন ফেটে যায় এদিন, যার জেরে বাঁধে চরম বিপত্তি ।
অমৃত ভারত প্রকল্পে বাড়িতে জলের কাজ করতে গিয়ে ফেটে গেল পাইপ । মঙ্গলবার দুপুরে রঘুনাথগঞ্জের ২০ নম্বর ওয়ার্ডে ১৫ টি দোকানসহ তিনটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ল । জঙ্গিপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই চলছে এই কাজ । অমৃত প্রকল্পের কাজে অমৃত প্রকল্পের জলের লাইন টেস্টিংয়ের জন্যই মঙ্গলবার দুপুর বেলায় হঠাৎই জল চালু করে দিলেই বিপত্তি ঘটে ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বড় পাইপের স্টপ লকের মুখ বন্ধ না করায় সমস্ত জল ঢুকে যায় রঘুনাথগঞ্জ ফুলতলা মার্কেট কমপ্লেক্স নিচের তলার দোকান এবং বাড়ির মধ্যে ।যার কারণে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

