মদের দোকান খোলার খবরটা শুনে বুকের ভিতরটা ছ্যাৎ করে উঠেছে সুতি হারুয়া এলাকার মহিলাদের । এলাকায় নাকি একটি বার কাম রেস্তোঁরা খোলা হয়েছে । তার মানে এলাকায় ফের মদের ফোয়ারা ছুটবে । শুরু হবে সেই হইহল্লা, চিৎকার চেচামেচি । যার নিট ফল সংসারে অশান্তি । তাই মঙ্গলবার সুতি থানার অন্তর্গত হারুয়া গ্রাম পঞ্চায়েতের গোষ্ঠীর মহিলারা প্রতিবাদে সামিল হলেন ।
মনটা মেনে নিতে পারল না । মদের দোকান খুললে এলাকায় বাড়বে অশান্তি; আর সেই আশঙ্কায় সুতি থানার অন্তর্গত হারুয়া গ্রাম পঞ্চায়েতে আন্দোলন শুরু করলেন মহিলারা । এই আন্দোলনে প্রায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন । বিক্ষুব্ধ মহিলারা দোকান বন্ধ করে দিলেন । তাঁদের বক্তব্য, এর আগে দেখা গিয়েছে বিভিন্ন এলাকায় মদ খেয়ে নিত্যদিন স্ত্রীদের উপর স্বামীরা অত্যাচার চালান । খবরটা পাওয়ার প্রথম দিন থেকেই ক্ষোভে ফেটে পড়েছিলেন তাঁরা ।
প্রতিবাদ তো চলছিলই, আইনের পথে যেতেও পিছপা হননি তাঁরা । তাঁদের প্রতিবাদ বিফলে গিয়েছে । ওই এলাকায় বার কাম রেস্তোরাঁ খুলছে; তবে মদের দোকান খোলা যাবে না । কিন্তু সে কথায় কাজ হয়নি । তাই আজ সুতি থানার অন্তর্গত হারুয়া গ্রাম পঞ্চায়েতের গোষ্ঠীর মহিলারা প্রতিবাদে সামিল হতেই এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

