শীতের ভোরে কলকাতা ম্যারাথন

।। সায়ন্তন মুখোপাধ্যায় ।।

শীতের ভোরেও টাটা স্টিল আয়োজিত কলকাতা ম্যারাথনে সাড়া জাগানো উন্মাদনা । রবিবার অনুষ্ঠিত হয়ে গেল টাটা স্টিল আমার কলকাতা আমার রান টোয়েন্টি ফাইভ কে । ম্যারাথনে অংশ নিয়েছিলেন ১৭ হাজারেরও বেশী অ্যাথলিট । আন্তর্জাতিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ড্যনিয়েল এবেনিও ও সুতুমে কেবাডে ।

অন্যদিকে ভারতীয় পুরুষ এলিট বিভাগে সোনা জিতেছেন সাভন বাড়ওয়াল । রূপো ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে গৌরব  মথুর ও এমডি অসীম । এলিট মহিলা বিভাগের চ্যাম্পিয়ন রেশমা কাভাতে । দ্বিতীয় সীমা ও তৃতীয় নিরমাবেন ভরতজি । এদিনের এই ম্যারাথনে সর্বসাধারনের জন্য আয়োজিত আনন্দ রানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।

ম্যারাথনের উদ্বোধনে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস । ফ্ল্যাগ অফ করে ম্যারাথনের সূচনা করেন তিনি । প্রতিযোগিতার আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত অ্যাথলিট কলিন জ্যাকসন । ছিলেন প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী, অভিনেত্রী কৌশানি মুখর্জি, মন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ আয়োজক সংস্থার উচ্চপদস্থ কর্তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube