মা তারা-র সাথে তোলা যাবে না ‘সেলফি’!

তারাপীঠে এবার থেকে বাড়ল নিয়মের কড়াকড়ি । মা তারার সাথে আর সেলফি তুলতে পারবে না ভক্তরা । এরকমই নিয়ম চালু করল বীরভুমের তারাপীঠ মন্দির কমিটি ।

দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষ তারাপীঠে মা তারার মন্দিরে গর্ভগৃহে ঢুকে মা তারা-কে পূজো দেওয়ার পাশাপাশি তারা মায়ের সাথে মোবাইলে ছবিও তোলেন । গর্ভগৃহে ঢুকে এই ছবি আর তোলা যাবে না । এবার থেকে এরকমই নিয়ম চালু করল মন্দির কমিটি । রীতিমতো নোটিশ দিয়ে ভক্তদের উদ্দেশ্যে জানিয়ে দিল কমিটি।

মা তারা-কে দেখতে যখন ভক্তের ঢল নামে মন্দিরে তখন ছবি তোলার হুড়হুড়ি পরে যায় মানুষের মধ্যে । এতে ভিড় বেড়ে যায় গর্ভগৃহের মধ্যে । সেই ভিড় এড়াতেই এই নতুন নিয়ম চালু করল মন্দির কমিটি ।
বেশ কিছু ভক্তরাও খুশি হয়েছেন এদিনের এই সিদ্ধান্তে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube