ইডি দফতরে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক

বুধবার ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অমিত দে । রেশন দুর্নীতি মামলায় তাঁকে ডেকে পাঠায় ইডি । এর আগেও একাধিকবার ইডি দফতরে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি ।

বুধবার দুপুরে ইডি দফতরে আসেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অমিত দে । রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেফতার হওয়ার পর একাধিকবার ইডি অফিসে এসেছেন অমিত দে । এই মামলায় তাঁকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

ইডি সূত্রে খবর বুধবার তাঁকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল । সেই মতো নথি নিয়ে ইডি দফতরে আসেন অমিত দে । যদিও অমিত দে-র দাবি তাঁকে ডাকা হয়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube