বাংলাদেশকে স্বাধীন করতে ১৯৭১ সালের যুদ্ধে বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবার হিলিতে ভারতীয় সেনা ।মঙ্গলবার হিলির আর এন হাইস্কুল মাঠে যথাযোগ্য মর্যাদায় ৭১-র যুদ্ধস্মারকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন ভারতীয় সেনার মেজর জেনারেল অজয় ফিরোজ শাহ এবং জেলা সৈনিক বোর্ডের সচিব মেজর সায়ক চৌধুরী সহ অনেকেই।
ভারত-পাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দক্ষিণ দিনাজপুরের হিলি ব্যাটেলের । সেনা পরিভাষায় এই এলাকার দায়িত্বে ছিল বগুড়াফ্রন্ট । ১৯৭১ সালের সেই যুদ্ধে সব চেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল বগুড়াফ্রন্টে । এই যুদ্ধ সকলে হিলি-যুদ্ধ বা হিলি-ব্যাটেল নামেই জানেন । খোদ ভারতীয় সেনাবাহিনীর তরফেও ঘোষণা করা হয়েছিল যে ৭১-এর ভারত পাক যুদ্ধে সব চেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল বগুড়াফ্রন্টে ।
১৯৭১ সালের লড়াইয়ে ভারতীয় সেনার বহু জওয়ান শহীদ হয়েছিলেন । বগুড়া ফ্রন্টে শহীদ ৪০০ জন বীর জওয়ানকে দাহ করা হয়েছিল হিলি রমা নাথ হাইস্কুল মাঠে । সেই মাঠেই যুদ্ধের স্মারক হিসেবে সেনাবাহিনীর তরফে স্থাপিত রয়েছে যুদ্ধ স্মারক , যাকে ওয়ার মেমোরিয়াল বলা হয় । প্রতি বছরের মতো আজ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা অর্পণ ও দেশ প্রেমের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

