দেশের মধ্যে সম্ভবত এই প্রথমবার একই সঙ্গে ৫৭ টি হাতির দাঁত নষ্ট করে ফেলল বন দফতর । মঙ্গলবার বন দফতরের কড়া নজরদারিতে বাঁকুড়া জেলার বড়জোড়ার একটি বেসরকারী কারখানার চুল্লিতে উচ্চ তাপমাত্রায় গুঁড়িয়ে ফেলা হয় দাঁতগুলি ।
বিগত ১০ বছর ধরে বাঁকুড়া উত্তর, দক্ষিণ ও পাঞ্চেত বন বিভাগের মোট ৫৭ টি হাতির দাঁত বন দফতরে মজুত ছিল। বন্যপ্রাণ আইন অনুযায়ী এদিন সংগৃহীত সমস্ত হাতির দাঁত গুঁড়িয়ে ফেলা হল বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে । বেসরকারী কারখানায় এদিন উপস্থিত ছিলেন মুখ্য বনপাল (মধ্য সার্কেল) কুণাল ডাইভাল, ডিএফও উত্তর উমর ইমাম, পাঞ্চেত বন বিভাগের বনাধিকারিক অঞ্জন গুহ সহ একাধিক আধিকারিকরা ।
প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে দলমার দামালদের অবাধ আনাগোনা চলে বাঁকুড়ার জঙ্গলে । প্রাথমিক অনুমান, মূলতঃ খাবারের খোঁজেই হাতির দল হাজির হয় জেলায় । তারই মাঝে অসুস্থতা, বার্ধক্যজনিত ও অন্যান্য কারণে প্রায় প্রতিবছর বাঁকুড়ার জঙ্গলে হাতি মৃত্যুর ঘটনা ঘটে । বন দফতরের পক্ষ থেকে মৃত ওই হাতি গুলির দেহ সৎকারের পাশাপাশি দাঁত গুলিও সংরক্ষণ করে রাখা হত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

