আবারও প্রকাশ্যে উঠে এল চুরির ঘটনা । ঘটনাস্থল সেই হাওড়ার জগৎবল্লভপুর । প্রায় রোজই জগৎবল্লভপুরে চুরির ঘটনা ঘটেই চলেছে । মঙ্গলবার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায় একটি ব্যাটারির দোকান থেকে প্রায় কুড়ি হাজার টাকার মতন সরঞ্জাম চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠছে ।
মঙ্গলবার ভোররাতে কে বা কারা জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায় একটি ব্যাটারির দোকান থেকে প্রায় কুড়ি হাজার টাকার মতন সরঞ্জাম চুরি করে পালায় । পাশাপাশি জগৎবল্লভপুরের কালিতলা বাজারে একটি দশকর্মার দোকান থেকে প্রায় ১২ হাজার টাকার মতো মালপত্র চুরি হয়ে যায় বলেও আনা হচ্ছে অভিযোগ ।
যদিও পুলিশের পক্ষ থেকে একটিও চুরির ঘটনার কিনারা এখনও করা যায়নি বলে সূত্রে জানা যাচ্ছে ।জগৎবল্লভপুরে প্রায়ই চুরির ঘটনা ঘটায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামবাসীরা । গতকালই দেখা গিয়েছে, জগৎবল্লভপুরের পাতিহালে একটি জলের পাইপলাইনের সরঞ্জাম বিক্রির দোকান থেকে প্রায় দেড় লক্ষ টাকার মতো চুরি হয়েছিল । তার পরেও আবার আজকের এই ঘটনা আবার নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

