পারিবারিক অশান্তির জেরে খুন গৃহবধূ, আটক অভিযুক্ত

পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই দেওরের বিরুদ্ধে । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলসিহের হাতে আটক হয় অভিযুক্ত । সোমবার ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানার মাধবপুর এলাকায়। মৃত গৃহবধুর নাম জাহানারা বিবি ।

পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে । এদিনের ঘটনায় পরিবার সূত্রে জানা যায় , গত ১৩ বছর আগে বারইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা জাহানারা বিবির সাথে বিবাহ হয় ভাঙ্গড় মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলী মোল্লার । তাদের চার সন্তান রয়েছে । গতকাল বাড়ির মধ্যে ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে পারিবারিক বিবাদ শুরু হয় । আর সেই বিবাদের জেরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তাঁর দেওর । এমনটাই অভিযোগ তুললেন মৃত গৃহবধূর মা ও দিদি ।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভাঙ্গড় থানার পুলিশ । এই ঘটনায় অভিযুক্ত ওই দেওরকে আটক করে ভাঙ্গড় থানা পুলিশ ।ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube