মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে ডেলিভারি সংস্হার অফিসে চুরির চেষ্টা! ব্যাঙ্গালুরু থেকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধরা পড়ল চোর । সোমবার রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।
রাতের অন্ধকারে একটি নামি ডেলিভারি সংস্থার অফিসে দেওয়াল কেটে চলল চুরির চেষ্টা । প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাঙ্গালুরু থেকে সিসিটিভি নিয়ন্ত্রণ করার কারণে ধরা পড়ে যায় দুই চোর । সোমবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফারাক্কা থানার আলিনগর এলাকায় ।
চুরির চেষ্টা চালালেও ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী । চুরি করার সময় হাতেনাতে পাকড়াও দুই চোর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ । দুই চোরকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । যদিও ডেলিভারি সংস্থার অফিস থেকে এখনও পর্যন্ত কত টাকার জিনিস চুরি হয়েছে তা স্পষ্ট নয় । পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ ।
এদিকে ডেলিভারি সংস্থার অফিসে এভাবে চুরি করার চেষ্টার ঘটনায় এলাকাজুড়ে হৈচৈ সৃষ্টি হয় । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

