।। স্বর্ণালী মান্না ।।
একদিনে ৭৮ জন বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হল । সংসদে চলছিল শীতকালীন অধিবেশন । তার মধ্যেই স্মোককাণ্ডে তোলপাড় হয়ে গেল রাজনীতি । সোমবার লোকসভায় স্মোককাণ্ডকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল । বিশৃঙ্খলার জেরে লোকসভায় সাসপেন্ড করা হল ৩৩ জন সাংসদকে । পিটিআই সূত্রে জানা যায় রাজ্যসভায় সাস্পেন্ড করা হয় ৪৫ জনকে ।
সংসদ হানার ঘটনা নিয়ে সরব হলে সংসদে এদিন চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় । এদিন সাস্পেন্ড করা হয় একাধিক সাংসদকে । লোকসভায় ৩৩ ও রাজ্যসভায় ৪৫ জনকে এদিন সাস্পেন্ড করা হল বলে জানা যাচ্ছে । তৃণমূলের ৯ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন এদিন । সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদার ও অন্যরা । এদিন সাংসদদের সাস্পেনশনে বেজায় ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা । তিনি জানান, দেশে গণতন্ত্র বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । অপরদিকে অন্যান্য দলের সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী, ডিএমকে-র দয়ানিধি মারান ।
পাশাপশি এদিন রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল কংগ্রেসের জয়রাম রমেশ, কে সি বেনুগোপাল সহ আরও বেশ কিছু সাংসদকে । তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় শুখেন্দুশেখর রায়, মৌসম বেনজির নুর সহ একাদিক সাংসদকে । ডিএমকে থেকে সাসপেন্ড হয়েছেন কানিমোঝি, এম শনমুগম । পাশাপাশি সিপিএম থেকে সাসপেন্ড হয়েছেন ভি শিবদাসন, আর গিরিরাজন সহ আরও বেশ কিছু সাংসদ ।
এই শীতকালীন অধিবেশন চলার কথা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত । জানা যাচ্ছে, অধিবেশনের বাকি দিনগুলি অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না সাস্পেন্ড হওয়া সাংসদরা । পাশাপাশি জানা গিয়েছে, এদিন সংসদে চূড়ান্ত উত্তেজনা ছড়ায় । উত্তপ্ত পরিস্থিতির জেরে কিছুক্ষণের জন্য মুলতুবি হয়ে যায় আজকের অধিবেশন । তবে তাতেও পরিস্থিতির কোন বদল না এলে অধ্যক্ষ সাংসদদের সাসপেন্ড করে দেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

