বারুইপুরে তৃণমুল কর্মী খুনের ঘটনায় অধরা মূল অভিযুক্তরা, ভাঙচুর এলাকায়!

বারুইপুরে তৃণমুল কর্মী খুনের ঘটনায় মূল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনও অধরা বলে জানা যাচ্ছে । মূল অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওযায় ফুঁসছে গোটা এলাকা । শনিবার সাইদুল আলি শেখকে একটি মাঠে ডেকে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করা হয় । ঘুনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ।

জনরোষের কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানা যাচ্ছে । দু’টি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে বলেও দাবি স্থানীয় সূত্রে । এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায় । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য শনিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে । বারুইপুরের মদারাট পঞ্চায়েতের বলবন এলাকার এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে । মৃতের নাম সাইদুল আলি শেখ । পেশায় গাড়ি চালক সাইদুলকে শনিবার রাতে এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ ওঠে । গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । তবে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয় ।

স্থানীয় সূত্রের খবর, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার লোকজনের । তার জেরেই তাঁকে খুন করা হতে পারে বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা । পরিবারের সদস্যের দাবি, সাইদুলকে হিংসা করত এলাকার লোকজন । তার জেরেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ আনা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube