থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দুঃসাহসিক ডাকাতি!

থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা । প্রায় ১৬ জনের একটি সশস্ত্র ডাকাতের দল একটি পরিবারের সদস্যদের হাত-পা,মুখ বেঁধে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে । রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে।

অনিলকান্তি দত্ত জানান, তিন ভরি সোনা,পাঁচ ভরি রূপোর গহনা, ৩০০ মার্কিন ডলার, ৩০০০ জাম্বিয়ার মুদ্রা,দামি দামি পোশাকের পাশাপাশি পরিবারের সকলের আধার, ভোটার, প্যান কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র নিয়ে পালিয়েছে দুস্কৃতীরা । ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, অপূর্ব দত্ত কর্মসূত্রে দক্ষিণ আফ্রিকায় থাকেন । বাকি দুই ছেলেও কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । অনিলকান্তিবাবুর মেজ ছেলে অনুপের দিন সাতেক আগে বিয়ে হয় । সেই কারনে পরিবারের সকল সদস্য গ্রামের বাড়িতে আসেন বলেও জানান তিনি । তাঁরা আরও জানান, রবিবার রাত ১২টা ৩০ মিনিট নাগাদ এই ডাকাত দল দত্তবাড়িতে প্রবেশ করে সকলের হাত-পা, মুখ-চোখ বেঁধে দেয় । এরপরে আলমারি ভেঙে চলে লুঠপাট । পাশাপাশি দুষ্কৃতীরা চারটি দলে ভাগ হয়ে চারটি ঘরে ঢুকে লুটপাট চালায় বলেও অভিযোগ আনেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube