দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্যে শীতের স্পেল বজায় রয়েছে। রবিবার ১৩.৭ ডিগ্রির থেকে সোমবার সামান্য বেড়ে রাতের তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দিনের তাপমাত্রাও ২৪.৯ থেকে সামান্য বেড়ে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে দুটি তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি করে কম । ২২ ডিসেম্বর পর্যন্ত টানা শীতের স্পেল।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে । শীতের লম্বা স্পেলের সম্ভাবনা । আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। মঙ্গল-বুধবার নাগাদ আরও নামবে পারদ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস । কলকাতার ক্ষেত্রে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা – ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে – ৩৯-৯২ শতাংশ ।
দক্ষিণবঙ্গ জুড়ে শীতের লম্বা স্পেল চলবে বাংলায় । ১১ ডিসেম্বর থেকে চলছে শীতের স্পেল । অনন্ত ২২ তারিখ পর্যন্ত এই স্পেল বজায় থাকবে, এমন জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কোথাও আবার ১০-এর নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। মঙ্গল-বুধবার নাগাদ তাপমাত্রা আরও দু’ডিগ্রী কমার সম্ভাবনা রয়েছে। আপাতত শীতের স্পেল জারি থাকবে।
উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি থাকার সম্ভাবনা কোচবিহারে। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

