পেশার কারণে পাড়ার নাম বদলে হয়ে গিয়েছে ‘ফুচকা পাড়া’ । উত্তর ২৪ পরগনা জেলার হাবরার পাড়ুই পাড়া এখন ‘ফুচকা পাড়া’ নামেই বেশি পরিচিত ।
৮ থেকে ৮০ প্রত্যেকের জিভে জল আনা খাবারের নাম ফুচকা । ফুচকা বিক্রি করেই তাঁদের সংসার চলে । সকাল থেকে সন্ধ্যা ফুচকা তৈরি করেন তাঁরা । জানা যাচ্ছে, পাড়ার প্রত্যেকটি পরিবারের সদস্যরাই এই ব্যবসার সাথে যুক্ত । প্রত্যেক ঘরে ঘরে চলছে ফুচকা তৈরীর কাজ । হাবরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আয়রা পারুই পাড়া এলাকায় প্রায় একশো পরিবার এই পেশার সাথে যুক্ত ।
কেউ ফুচকা তৈরি করে বিকেল বেলায় ভ্যানে করে বিক্রি করতে বেরিয়ে যান; তো কেউ আবার তৈরি করে পাইকারি বিক্রি করেন । বিভিন্ন জায়গা থেকে ফুচকা ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ফুচকা নিয়ে যান । বাড়ির সকল সদস্য এই কাজের সাথে যুক্ত রয়েছেন বলেই জানাচ্ছেন তাঁরা । কেউ আটা দিয়ে তৈরি করে দিচ্ছেন ফুচকা তো কেউ আবার আগুনের পাশে বসে ফুচকা ভাজছেন ।
এই গ্রামের বাসিন্দাদের প্রত্যেকের পেশা ফুচকা তৈরি করা ও ফুচকা বিক্রি করা । তাই তাঁদের পেশাই তাঁদের পরিচিতি হয়ে গিয়েছে । কেউ এখন আর বলে না এলাকার নাম পাড়ুই পাড়া । সবাই বলে ‘ফুচকা পাড়া’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

