পাহাড় আমাদের প্রায় সবারই প্রিয় জায়গা । প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় শীত বা গরম যাই হোক না কেন তা একদম সুপার হিট । মানসিক অবকাশ কাটাতে পর্যটকরা মাঝে মাঝেই ছুটে যান পাহাড়ের কোলে ।পাহাড় মানেই যারা হিমাচল বোঝেন তাঁদের কটা দিন উত্তর – পূর্ব দিকে ঘুরে আসা উচিত। অসম , অরুনাচল প্রদেশ , নাগাল্যান্ড , মিজোরাম , মেঘালয় রাজ্যগুলি যেন এক একটি রুপকথার রাজ্য । তাঁর মধ্যে মেঘালয় রাজ্য যেন পর্যটকদের একটু বেশী পছন্দের । এখানে মেঘের ভেলা খেলে বেড়ায় পথে ঘাটে ।

মেঘালয় মনে আসলে আমাদের চেরাপুঞ্জি বাঁ শিলং -এর নাম মাথায় আসে । এই রাজ্যের নংজরং হল একটি অফবিট জায়গা । যাদের অফ-বিট জায়গা যেতে ভালো লাগে তাঁরা একবার ঘুরে আসুন এই গ্রামটিতে । সবুজে ঘেরা এই ছোট্ট গ্রামটি একেবারে নৈসর্গিক । যেখানে একটু হাত বাড়ালেই ছুতেঁ পাওয়া যায় মেঘ । খাবার থেকে ভ্রমণে কোন অসুবিধা নেই । এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে । এই নংজরং ভিউ পয়েন্ট জলপ্রপাত দিয়ে ঘেরা । নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে গেলে আপনাকেও ঘিরে থাকবে মেঘের ভেলা ।

নংজরং হল স্বাদের বীজ ও বটে । এখানের রন্ধনপ্রণালী হল স্বাদ ও সুস্বাদু মশলার মিশ্রণ । এখানে পেয়ে যাবেন হোমস্টে এবং গেস্টহাউসের ও ব্যাবস্থা । ট্রেকিং -এর সুন্দর ব্যাবস্থাও রয়েছে এখানে । এখানে নানা প্রজাতির পাখি ও প্রানি ও দেখা যায় । এবার প্রশ্ন আপনি , এখানে আপনি পৌঁছাবেন কীভাবে । বায়ুপথেও গুয়াহাটি বিমানবন্দর থেকে ট্যাক্সি বাঁ বাসে খুব সহজে পৌঁছে যেতেই পারেন এই গ্রামে । রেলপথেও গুয়াহাটি স্টেশন থেকেও গাড়ির মাধ্যমে সহজে পৌঁছে যাবেন এখানে ।
এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একদম উপযুক্ত গন্তব্য । এই গ্রাম্য ভ্রমণ আপনার চোখে লেগে থাকবে বহুদিন । একবার পাড়ি দিতেই পারেন এই মেঘের রাজ্যে অবসর কাটাতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

