দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে ধৃত ১

দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচারের অভিযোগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করল মুম্বাই অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস । গত শুক্রবার রাতে কালিয়াগঞ্জ শহর লাগোয়া ভান্ডার থেকে গ্রেফতার করা হয় তাঁকে ।

কালিয়াগঞ্জ শহর লাগোয়া ভান্ডার অঞ্চলের কাকড়ামোড় এলাকায় ওই যুবককে বাড়ি থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো ৷ সে ওই এলাকায় একটি কম্পিউটারের দোকান চালাত বলেও জানা যায় স্থানীয় সূত্রে ৷ দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচারের ঘটনায় তার অ্যাকাউন্টে হাজার হাজার টাকাও ঢুকেছিল বলে খবর । এই ঘটনা জানতে পেরেই হুঁশ উড়ে যায় তদন্তকারীদের ৷ কালিয়াগঞ্জের মত গ্রামীন এলাকায় বসে কীভাবে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিদেশের হাতে তুলে দিল ওই যুবক তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না তার পরিবার ও প্রতিবেশীরা ৷ বাড়ির লোকজনও ছেলের এই কীর্তি বিশ্বাস করতে পারছেন না ৷

বর্তমানে দেশে জঙ্গি কার্যকলাপ বন্ধে ও জেহাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে মোদি সরকার । তারই মধ্যে কয়েকদিন আগে সংসদে ঘটে অঘটন । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং । এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনায় কার্যত হতবাক জেলার মানুষও ৷ শুক্রবারই ধৃতকে তোলা হয় রায়গঞ্জ জেলা আদালতে ৷ এই ব্যাপারে সরকারি আইনজীবী জানিয়েছেন, অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে তার বিরুদ্ধে মামল রুজু হয়েছে ৷ ভারতীয় কিছু গোপন নথি পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷

ইতিমধ্যেই এই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন মুক্তা মাহাতোর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে ৷ মূলত মুম্বই ডক ইয়ার্ডে যে সমস্ত জাহাজ আনাগোনা করত সেখানে নজরদারি চালাত তারা । সেখানকার গোপন নথি বিদেশে পাচার করত ৷ এই মামলাতেই ৩ দিনের টার্নজিট রিমান্ডে ১৮ ই ডিসেম্বর মুম্বাইর আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন সিজেএম ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube