সংসদ হানার তদন্তে কলকাতায় পৌঁছলেন দিল্লি পুলিশের অধিকারিকরা । সোমবার দিল্লি পুলিশের ৩ সদস্যের টিমএসে পৌঁছায় কলকাতায় । ললিত ঝাঁ যে ভাড়া বাড়িতে থাকত, অর্থাৎ ২১৮ রবীন্দ্র সরণীর বাড়িতে প্রথমে পৌঁছেছিল দিল্লি পুলিশের টিম । সংসদ হানার তদন্তে কলকাতা পুলিশের সহযোগিতা নিয়েই দিল্লি পুলিশের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাবেন, এমনটাই সূত্র মারফত খবর।
তবে এদিন জানা যাচ্ছে, ললিতের বাড়িতে তালা দেওয়া থাকার কারণে তাঁরা এই মুহূর্তে গিরিশ পার্ক পুলিশ স্টেশনে যান । সেখানে , গিরিশ পার্ক থানায় কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন দিল্লি পুলিশের টিম । সূত্র মারফত খবর, ললিতের বাড়িতে তালা খোলার ব্যবস্থার করা নিয়ে কথা হয় তাঁদের মধ্যে ।
স্মোককাণ্ডের তদন্তে বড়বাজার সহ রাজ্যের একাধিক জায়গায় পৌঁছয় দিল্লি পুলিশ । স্মোককাণ্ডে ৬ রাজ্যে তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল টিম এসে পৌঁছয় । স্মোককাণ্ডের তদন্তে বড়বাজার সহ রাজ্যের একাধিক জায়গায় এদিন পৌঁছে যায় দিল্লি পুলিশ । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, স্মোককাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড ললিতের বড়বাজারের বাড়িতে দিল্লি পুলিশের আধিকারিকরা এদিন পৌঁছে যান ।
রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, বাংলা ও মহারাষ্ট্রে স্পেশাল সেল সহ তদন্তে আরও ৫০টি দল গড়া হয়েছে । আলাদা আলাদাভাবে অভিযুক্তদের ব্যাঙ্কের নথি পরীক্ষার কাজ চলছে বলেই খবর । অভিযুক্ত নীলমের হরিয়ানার জিন্দের বাড়ি থেকে পুরনো ডায়েরি ও কিছু বই বাজেয়াপ্ত করা হয়েছে । জিন্দে নীলমের বাড়িতে হানা দিয়েছিল স্পেশাল সেলের ৮ জনের বিশেষ টিম ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

