।। স্বর্ণালী মান্না ।।
বহু বছর পর আবারও শিরোনামে দাপুটে ডন দাউদ ইব্রাহিম । জানা যাচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । সূত্রের খবর, বিষ প্রয়োগ করা হয়েছে দাউদ ইব্রাহিমের উপর । যদিও সেই খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি ।
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৯৯ সালের মুম্বাই বিস্ফোরণকাণ্ডের মূল চক্রী । জানা গিয়েছে, কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা রয়েচভহে হাসপাতাল চত্ত্বর । তিনি যেখানে রয়েছেন সেই স্থানে চিকিৎসক ও ঘনিষ্ঠ মহল ছাড়া অন্য কারোর প্রবেশের অনুমতি নেই বলেই সূত্রের দাবি ।
পাকিস্তানী কর্তৃপক্ষ ডনের অবস্থান গোপন রাখলেও তিনি সেই দেশেরই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মনে করা হচ্ছে । এমনকি এটাও মনে করা হচ্ছে মুম্বাইয়ের এককালীন ত্রাস এখনও করাচিতেই বসবাস করেন । তবে ঠিক কী কারণে হাসপাতালে অয়েছেন ডন তা এখনও নিশ্চিত করে জানা যায়নি । একাধিক সূত্রের প্রাথমিক অনুমান, তাঁর উপর বিষপ্রয়োগ করা হয়ে থাকতে পারে ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, ৬৭ বছর বয়সী দাউদ ইব্রাহিম অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন । শোনা যায়, এখন হাঁটতে গেলেও ব্যবহার করতে হয় লাঠি! এর কারণ, কয়েক বছর আগে তাঁর পায়ে গ্যাংরিন হওয়ার ফলে তাঁর পায়ের দু’টো আঙুল বাদ দিতে হয় । তবে এবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নতুন করে জল্পনা শুরু করে দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

