গোটা দেশে ক্রমশ বাড়ছে বেকারত্বের সংখ্যা

তৃতীয় বিশ্বের দেশ ভারতে গরীবের সংখ্যা বেশী । ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে যে হারে চাকরির চাহিদা বাড়ছে সেইহারে কর্মসংস্থান নেই । অনেকেই কাজের আশায় গ্রাম থেকে শহরে আসেন এরফলে শহরাঞ্চলে যারা চাকরিপ্রার্থী রয়েছেন তাঁদের কিছুটা চাপের সম্মুখীন হতে হয় । তবে সেই অনুপাতে কাজের সুযোগ বাড়ছে না । ফলস্বরূপ দেশে বেকারত্ব বেড়ে চলেছে । স্বাধীনতার প্রায় ৭৫ বছর পরেও ভারতের মতো দেশে অর্থনৈতিক অনগ্রসরতা রয়ে গিয়েছে । জনসংখ্যা উত্তরোত্তর বেড়ে চলায় সমানুপাতিক গতিতে বাড়ছে বেকারত্বের সমস্যা ।

প্রতি বছর দেশে ১০০ জন স্নাতক উত্তীর্ণদের মধ্যে ১৩ জন বেকার। সংশ্লিষ্ট মহল মনে করছেন এই পরিসংখ্যান খুবই তাৎপর্যপূর্ণ । কেন্দ্রীয় সমীক্ষায় স্নাতকদের মধ্যে এই বেকারত্বের হার নিয়ে এমনই তথ্য উঠে এসেছে। ২০২২-২৩ সালের কেন্দ্রীয় সমীক্ষা অনুযায়ী ১৫ বছর ও তার বেশী বয়সীদের মধ্যে বেকারত্বের হার ১৩.৪ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তরফে ২০২২-২৩ সালে ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ করা হয়েছিল তাতে দেখা গিয়েছে যে স্নাতকদের মধ্যে সবথেকে কম বেকারত্বের হার হল চণ্ডীগড়ে(৫.৬ শতাংশ) তারপর আছে দিল্লি (৫.৭ শতাংশ)। এই সমীক্ষা থেকে সবথেকে বেশী বেকারত্বের হার যেখানে যেখানে দেখা গিয়েছে সেই জায়গাগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৩৩%), লাদাখ (২৬.৫%), অন্ধ্রপ্রদেশ (২৪%), রাজস্থান (২৩.১%), অরুণাচল প্রদেশ (২২.৬%), ওড়িশা (২১.৯%)।

তবে , কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা বারবারই বলেছেন যে ‘ভারত দ্রুত অর্থনীতি বৃদ্ধির দেশ’ এই কথাকে প্রচারের হাতিয়ার বানিয়েছেন আসন্ন লোকসভা ভোটের সম্মুখীনে দাঁড়িয়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন , বছরে দু’কোটি কর্মসংস্থানের। কিন্তু তাঁর জামানায় বিপুল পরিমাণে বেকারত্ত্ব বেড়েছে । বাইরের জগতে তাকালে দেখা যায় যে রোজের জিনিসের দাম আকাশছোঁয়া । বিভিন্ন অর্থনীতিবিদের তরফে জানা যায় ভোটের বাজারে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিই যে তাদের সব থেকে বড় মাথাব্যথা । কর্মহীনতা ও বৈষম্য নিয়েও আসছে সতর্কবার্তা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube