প্রাথমিক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে । সোমবার সকালে জলপাইগুড়ির সুহৃদ লেন এলাকায় রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় তাঁর দেহ ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, যে রাস্তায় শিক্ষকের দেহ পড়েছিল তাঁর ঠিক পাশেই অবস্থিত তাঁর ফ্ল্যাট । তিনি ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন, না কি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানতে তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার ।
জানা গিয়েছে, কোচবিহারের জামালদহের বাসিন্দা প্রাথমিক শিক্ষক গুঞ্জন সরকার দীর্ঘদিন থেকে জলপাইগুড়িতেই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন । বাজারে প্রচুর টাকা দেনা ছিল মৃত শিক্ষকের । মানসিক চাপেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে । মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

