প্রশাসনিক দফতরের ছাদেই নষ্ট হচ্ছে ‘সবুজ সাথী’-র সাইকেল!

সরকারি টাকায় কেনা সবুজ সাথী সাইকেল পড়ে পড়ে নষ্ট হচ্ছে প্রশাসনিক দফতরের ছাদে । কেন সাইকেলগুলোর এই অবস্থা সে বিষয়ে মুখ খুলতে নারাজ সরকারি আধিকারিক । এগরা ১ নম্বর ব্লকের প্রশাসনিক দফতরের ছাদেই মিলল এমনই ছবি !

এগরা ১ নম্বর ব্লকের প্রশাসনিক দফতরের একেবারে ছাদে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সরকারি টাকায় কেনা সবুজ সাথী প্রকল্পের একাধিক সাইকেল । রোদ, বৃষ্টি লেগে, সবুজ সাথীর সাইকেলগুলি জং ধরে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে । এমএলএ এবং বিডিওর কাছে এই ব্যাপারে জানতে চাইলে প্রত্যেকে বিষয়টি এড়িয়ে যান তাঁরা সকলেই ।

এখনও প্রশ্ন উঠছে, এই সাইকেলগুলি স্কুলের রিকুইজিশন মত ডিস্ট্রিবিউশন করার পর যদি উদ্বৃত্ত হয়, তাহলে কি হিসাব বহির্ভূত সাইকেল বানানো হয়েছিল । কী উদ্দেশ্য নিয়ে এগুলো ফেলে রাখা হয়েছে তা জানা যায়নি এখনও । এগুলোকে জং ধরিয়ে কিলো হিসাবে বিক্রি করার কোন ছক ছিল নাকি কোথাও হিসেবে গলদ ছিল তা নিয়েও উঠছে প্রশ্ন । এই গাফিলতির পেছনে কে বা কারা রয়েছে তা জানা যায়নি । পুরো বিষয়টি কাটমানি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয় সিপিএম নেতার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube