কাঠের মিল থেকে উদ্ধার গলা কাটা দেহ!

গলা কাটা দেহ উদ্ধার হল মালদহের একটি কাঠের মিল থেকে । সোমবার দেহ উদ্ধারের ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর গ্রামে ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, মৃত ব্যাক্তির নাম সরিফুল হক, তাঁর বয়স হয়েছিল ৪০ বছর ।স্থানীয় সূত্রে খবর, তাঁর কাঠের ফার্নিচারের দোকান ছিল । ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ।

পরিবার সূত্রে জানা যায়, সকালবেলা মালিওর গ্রামের সিরাজুল হকের কাঠ মিলে ফার্নিচারের কাঠ চেরাতে যান সরিফুল হক । হঠাৎ তাঁর বাড়িতে খবর আসে সরিফুলের গলাকাটা দেহ পরে রয়েছে কাঠ মিলে । পরিবারের লোকজন খবর পেয়ে কাঠ মিলে এসে দেখেন গলা কাটা দেহ পরে রয়েছে । এদিন জানা গিয়েছে, ওই মিলের কর্মচারীরা পালিয়ে যান । কাঠমিলে কাঠ চেরাইয়ের কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার ফলে এই ঘটনা ঘটে, নাকি খুন করা হয়েছে তাঁকে তা এখনও জানা যায়নি । ইতিমধ্যেই তা তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube