সরকারি প্রকল্প, ‘আবাস যোজনা’ থেকে বঞ্চিত হয়েছিলেন দম্পতি । ফেসবুকে সেই দরিদ্র পরিবারের ছবি দেখে স্বেচ্ছায় এগিয়ে এসে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন এক ব্যাংক কর্মী । নিজের উদ্যোগে তাঁদের জন্য করে দিলেন বাড়ি । মুর্শিদাবাদের সামশেরগঞ্জে মিলল মানবিকতার ছবি ।
নিজের উদ্যোগে দুস্থ অসহায় দম্পতিকে বাড়ি তৈরী করে মানবিকতার নজির গড়লেন এক ব্যাংক কর্মী । মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতা গ্রামপঞ্চায়েতের দূর্গাপুর পদ্মাতলা গ্রামের সন্ধ্যারানী দাস ও তপেস দাসের চাটাইয়ের ঘর ছিল । সেই ঘরের মধ্যে বর্ষায় বৃষ্টির জল ও শীতের কনকনে ঠান্ডা হাওয়া সহজেই প্রবেশ করে । কোন রকম মাথা গুঁজে দিন কাটাতেন দুস্থ দম্পতি ।
জানা যায় সামাজিক মাধ্যমে প্রতিবন্ধী ওই দম্পতির ভাঙা চাটাইয়ের ঘরের ছবি সহ দম্পতির ছবি পোস্ট করে এলাকারই এক যুবক । অসহায় দম্পতির করুণ চিত্র দেখে নিজের উদ্যোগে বাঁশ ও টিন দিয়ে বাড়ি তৈরী করে মানবিকতার নজির দেখান ব্যাঙ্ক কর্মী আলাজিম সেখ । জানা যায়, আলাজিম মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা । পেশায় ব্যাঙ্ক কর্মী হওয়ার পাশাপাশি আলাজিম সেখ সামাজিক মাধ্যমেও বেশ পটু ।
স্থানীয় কয়েকজন সমাজ কর্মী পড়ুয়াদের সাথে করে সামশেরগঞ্জের দুর্গাপুর গ্রামে যান আলাজিম সেখ । দম্পতির সাথে কথা বলে তাঁরা বাড়ি তৈরির কাজ শুরু করেন । বসবাস যোগ্য বাড়ি পেয়ে বেজায় খুশি দম্পতি । খুশি গ্রামের বাসিন্দারাও । দুস্থ পরিবারটির গৃহ নির্মাণ করে দেওয়ায় আলাজিমের প্রশংশায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত সদস্য ।
অসহায় দুস্থ প্রতিবন্ধী দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, বাড়ি তৈরী করে দিতে পারায় গর্বিত আলাজিম সেখ । এছাড়া আলাজিম এর আগেও বেশ কিছু পরিবারকে খাদ্য, বস্ত্র সহ বিভিন্ন রকম সহযোগিতা করেছিলেন বলে জানা যায় । এই প্রথম বার বাড়ি তৈরি করে দিতে পেরে খুশি তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

