আবারও চুরির ঘটনা ঘটল হাওড়ার জগৎবল্লভপুরে । এবার সিসি ক্যামেরা ভেঙে চুরি হল প্রায় এক লক্ষ টাকার সামগ্রী । রবিবার একটি স্যানিটারি ও হার্ডওয়্যার সামগ্রীর দোকানে ঘটে এই ঘটনা ।
চুরির ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার অন্তর্ভুক্ত পাঁতিহাল যদুপুর এলাকায় একটি স্যানিটারি ও হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে । প্রতিষ্ঠানের মালিক অশোক কুমার কুন্ডু জানান, রবিবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান । আজ সোমবার সকাল আটটা নাগাদ প্রতিদিনের মতন দোকান খুলতে এসে দেখেন যে তাদের দোকানের বাইরে লাগানো যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল সেগুলি ভাঙ্গা অবস্থায় রয়েছে ।
পাশাপাশি জানা যাচ্ছে, দোকানের বাইরে থাকা যে সমস্ত মালপত্র ছিল, জলের পাইপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী, তা চুরি হয়ে যায় । দোকানের মালিক দোকানের ভেতরে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখেন দুই যুবক রাতের অন্ধকারে সিসিটিভি ক্যামেরা ভাঙে এবং তারপরে চুরি করে । এই ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয় । দোকান মালিক জানান, প্রায় এক লক্ষ টাকার মালপত্র চুরি হয়েছে ।
বারবার জগৎবল্লভপুরে চুরির মতন ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা । পুলিশি নজরদারী বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলেও দাবি জানান তিনি । উল্লেখ্য, জগৎবল্লভপুরেই একটি সেতু নির্মাণের কাজ চলছে । সেখানেও অতি সম্প্রতি প্রায় দশ লক্ষ টাকার সামগ্রী চুরির অভিযোগ ওঠে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

