এবারে ক্রিসমাসে বাজিমাত করতে চলেছে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ । বছরের শুরুর থেকেই ‘পাঠান’ ও ‘জওয়ান’ এর মত ছবি শাহরুখ খান দর্শকদের উপহার দিয়েছেন । চলতি বছরের শেষ হতে চলেছে ‘ডাঙ্কি’ দিয়ে ।
আগামী ২১ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানির পরিচালিত ছবি ডাঙ্কি। আশা করা যায় এবার ও রাজকুমার হিরানি দর্শকদের হতাশ করবেন না । শাহ্রুখ এবং রাজকুমার হিরানি এই প্রথমবার একসঙ্গে কাজ করেছেন । তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোছার, অনিল গ্রোভার, এবং বোমান ইরানিও মুখ্য ভূমিকায় রয়েছেন এই ছবিতে । এই সিনেমার প্লট সেজে উঠেছে চার বন্ধুর লন্ডন যাত্রার একটি অধ্যায় নিয়ে । লন্ডন যাওয়ার জন্য তাঁরা কীভাবে নানা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সেটাই হল গল্প ।
সুত্রের খবর অনুযায়ী , প্রি-বুকিং এর কিছু ঘণ্টার মধ্যেই প্রায় ১ কোটি টাকার ও বেশী আয় করেছে এই ছবি । বোঝাই যাচ্ছে এই ছবি বক্স অফিস বাজিমাত করবে ।
এই সপ্তাহের মুক্তি পেতে চলেছে প্রভাসের সালার ও দেবের প্রধান । তার সঙ্গে আসতে চলেছে শাহরুখ খানের ডাঙ্কি । সব মিলিয়ে বছরের শেষ জমজমাট হতে চলেছে সিনেপ্রেমীদের জন্য । ইতিমধ্যেই সুত্র মারফত জানা যাচ্ছে সমস্ত সিনেমা হলেই প্রায় ফার্স্ট ডে ফার্স্ট শো-এর বুকিং শেষ। ডাঙ্কির বাজিমাত নিয়ে আশাবাদী সকলে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

