ধানের গাদায় আগুন, মাথায় হাত চাষীদের!

জগৎবল্লভপুরে পরপর পাঁচটি ধানের গাদায় আগুন লেগে গেল । এমন একটি ঘটনার জেরে মাথায় হাত পড়ল চাষীদের । ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া সন্তোষপুর মোল্লাপাড়া এলাকার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাইফুদ্দিন মোল্লা, সয়েরাব মোল্লারা গ্রামের কিছু লোকের থেকে কুড়ি বিঘা জমি ভাগে নিয়ে ধান চাষ করেছিলেন । সেই জমির ধান একটি জমিতে গাদা দিয়ে রেখেছিলেন তাঁরা । রবিবার গভীর রাতে কে বা কারা ওই ধানের গাদায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ আনা হচ্ছে ।

আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি ওই চাষীদের খবর দেন । ঘটনাস্থলে পৌঁছন চাষীরা । ওই ধানের গাদায় আগুন নেভানোর চেষ্টা করলেও তা নেভানো সম্ভব হয়নি । চাষিরা জানান, এই ঘটনার ফলে প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে তাঁদের । ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ । তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে বিষয়টি । ধান পুড়ে যাওয়ায় চাষীরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube