বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১১ জন শিশু । দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের গোকর্ণ এলাকার বলদু গ্রামে ঘটল এমনই এক ঘটনা । রবিবার ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে ।
বিষাক্ত ফল খাওয়ার জেরে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের প্রথমে হরিরামপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরবর্তীতে সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের । এদিনের ঘটনায় জানা গিয়েছে, বলদু গ্রামের ওই ছোট্ট শিশুরা একত্রিত হয়ে খেলাধুলা করছিল । সূত্রের খবর, সেই সময় কাজুবাদাম ভেবে বিষাক্ত ভেরেন্ডার ফল খেয়েছিল শিশুরা ।
এরপর বাড়ি ফিরতেই বমি ও পেটের ব্যাথা শুরু হয় শিশুদের । তড়িঘড়ি তাদেরকে প্রথমে হরিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে গঙ্গারামপুরে রেফার করেন চিকিৎসকরা । যেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই ১১ জন শিশু । শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে প্রত্যেকেই স্থিতিশীল রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

