শারীরিক নির্যাতনের শিকার মুক ও বধির তরুণী

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঘটে গেল এক অমানবিক ঘটনা । ফাঁকা জঙ্গলে নিয়ে গিয়ে মুক ও বধির এক তরুণীর উপরে চলল শারীরিক নির্যাতন! অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয় তাঁর দুই প্রতিবেশীকে । সোমবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে ।

সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণ করা হয় । অভিযোগ উঠছে তাঁর দুই প্রতিবেশীর বিরুদ্ধে । ধর্ষণের মামলা রুজু করার পাশাপাশি প্রবীর পাল ও মনোজ মল্লিক নামে দুই প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার তাদের তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে ।

এই ঘটনায় জানা যাচ্ছে, রবিবার দুপুরে দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা গ্রামের এক মুক ও বধির তরুণী অন্যান্য দিনের মতো সগড়ভাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে পরিচারিকার কাজে গিয়েছিলেন । পরিবারের লোকজনের অভিযোগ, বিকেলে বাড়ি ফেরার সময় দুই প্রতিবেশী যুবক জোর করে সাইকেলে চাপিয়ে তাদের মেয়েকে নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে নিয়ে যায় । তরুণীর খোঁজ শুরু হলে তাঁর এক আত্মীয় ওই জঙ্গলে খুঁজে পান তাঁকে । তারপরেই যুবতীর পরিবারে খবর দেওয়া হয়।

অভিযোগ ওঠে, সেখানেই তাঁদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে । পরিবারের লোকজন প্রবীর পালকে হাতেনাতে ধরে ফেললেও ততক্ষণে পালিয়ে যায় মনোজ মল্লিক নামের আরও এক প্রতিবেশী । দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় দুই প্রতিবেশী যুবক মনোজ মল্লিক ও প্রবীর পালের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয় । পুলিশ ওই তরুণীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে । পাশাপাশি অভিযুক্ত দুই প্রতিবেশী প্রবীর পাল ও মনোজ মল্লিককে গ্রেফতার করে । দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ডেপুটি সুপারিনটেনডেন্ট সুরুপা ভট্টাচার্য জানান, ওই তরুণী চিকিৎসাধীন রয়েছে । পুলিশের অনুমতি পেলেই শুরু হবে শারীরিক পরীক্ষা ।

সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার অভিযোগ তুলেছেন, শুধু মুক ও বধির তরুণী নয়, এর আগেও ওই জঙ্গলেই নির্যাতনের শিকার হয়েছেন বেশ কয়েকজন যুবতী ও মহিলা । পুলিশের নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন । দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তৃনমূল নেতা দীপঙ্কর লাহার দাবি, রাজ্যে আইন ব্যবস্থা আছে বলেই অপরাধীরা শাস্তি পাচ্ছে । এই ঘটনার পরেও অভিযুক্তরা গ্রেফতার হয়েছে বলে তিনি জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube