আড়াই বছরের খুদে যেন ‘বেবি গুগল’

আড়াই বছরের খুদের অসাধারণ কৃতিত্বে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে গ্রাম রামচন্দ্রপুর। এই অল্প বয়সেই শিশুটি আজ আসপাশের এলাকার মানুষের কাছে ‘বেবি গুগুল’ নামে পরিচিত। গুগুল’কে যেমন যেকোনো বিষয়ে প্রশ্ন করলে তার উত্তর জানিয়ে দেয়। তেমনই তপন ব্লকের প্রত্যন্ত এলাকায় অবস্থিত রামচন্দ্রপুর গ্রামের আড়াই বছর বয়সী তান বর্মনকে প্রশ্ন করলে তৎক্ষণাৎ তার নির্ভুল জবাব দিয়ে দেয়। এই অসাধারণ প্রতিভার জেরেই তান আজ সকলের নয়নের মনি। তানের প্রতিভার কথা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত করতে আবেদনও করা হয়েছে।

রামচন্দ্রপুরের বাসিন্দা পেশায় একটি গ্রামীণ বেসরকারি স্কুলের শিক্ষক যুগল বর্মনের একমাত্র সন্তান তান। আর দশটা শিশুর চাইতে অনেক দেরিতে তান কথা বলা শেখায় কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন বাবা মা। তবে কি তাঁদের পুত্র কথা বলায় অক্ষম? এমনটাই ভয়ে ছিলেন তাঁরা। কিন্তু না, দেড় বছর হতেই তানের মুখে বুলি ফুটতে শুরু করে। সেই সময় থেকে তার মা শিউলি ভক্ত বর্মন লক্ষ্য করেন যে তাকে একবার কিছু দেখিয়ে বা বলে দিলে সে নির্ভুল ভাবে তা মনে রাখতে পারছে। বেড়ে ওঠার সাথে সাথে বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব তৎক্ষণাৎ দিতে পারছে। যেমন দেশের জাতীয় সঙ্গীত, কোন পতাকা কোন দেশের, বিভিন্ন দেশের রাজধানীর নাম, ফল ফুল পাখি সহ যাবতীয় কিছুর জাতীয় নাম, এমন নানান বিষয়ে প্রশ্ন করলে উত্তর বলে দিতে পারে। তার এই প্রতিভার কথা জানাজানি হতেই তাকে দেখতে অনেকেই রামচন্দ্রপুরে হাজির হচ্ছেন।

ছোট্ট তানের এই প্রতিভায় বাবা মা সহ প্রতিবেশীরা গর্বিত। পাশাপাশি এই প্রতিভাকে কি ভাবে লালন করে দেশের কাজে লাগাবেন তা নিয়েও চিন্তিত সকলে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube