হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে রাস্তা!

হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে রাস্তা , নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল গ্রামের বাসিন্দারা ।

দীর্ঘ দিনের দাবিতে পিচের রাস্তা তৈরি করা হচ্ছে। সেই রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। রাস্তা তৈরি পর হাত দিয়ে টেনে তুলা যাচ্ছে পিচ। প্রতিবাদে রাস্তা কাজ বন্ধকরে দিল এলাকাবাসী।

উত্তর ২৪ পরগনার বাগদার আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর থেকে মালিদা পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার কাজ চলছে। সোমবার সকালে চাঁদপুর গ্রামে সেই রাস্তার কাজ বন্ধ করে দেয় এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, নিচে দেওয়া হয়নি কোন পিচের প্রলেপ। ধুলো বালির মধ্যে নাম মাত্র পিচের ঢালাই দেওয়া হচ্ছে । হাত দিয়ে টানলেই সেই রাস্তা উঠে আসছে। রাস্তা নির্মাতাদের কাছে একাধিকবার অভিযোগ জানিও কোন লাভ হয়নি।

সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়। বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় ছিল। দীর্ঘ টালমাটালের পরে রাস্তার কাজ শুরু হয়েছে আমরা চাই সঠিক সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হোক।

এই বিষয়ে আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা মন্ডল অভিযোগ প্রসঙ্গে বলেন । স্থানীয় পঞ্চায়েত সদস্য আমাকে জানিয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কোনমতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ আমরা মানবো না । এ বিষয়ে আগেও একাধিকবার কন্টাক্টরকে আমরা জানিয়েছি কিন্তু তারা কর্ণপাত করেনি । আমি এই বিষয়ে বিডিও সাহেবকে জানাবো ।

এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সহ-সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন, “আমরা এই রাস্তার বিষয়ে পঞ্চায়েত সমিতি এবং বিডিওর কাছে আগে অভিযোগ জানিয়েছি এই বিষয়ে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube