নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ‘পথশ্রী’-র রাস্তা, কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ স্থানীয়রা

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সদ্য তৈরি হওয়ার পিচের পথশ্রী রাস্তা হাতের উঠে যাচ্ছে । এমনই এক ঘটনাকে ঘিরে রবিবার রীতিমতো ক্ষোভ উগরে রাস্তার কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা ।

রবিবার সকালে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের অধীনস্থ সিএসএফ রোড থেকে গিরিয়া পঞ্চায়েত যাওয়ার পথশ্রী তিন কিলোমিটার রাস্তা সদ্য তৈরি হয়েছে সেই রাস্তা হাতের আগালে উঠে যাওয়াতে এলাকাবাসীরা বিক্ষোভের পাশাপাশি সঠিক রাস্তার দাবিতে কাজ বন্ধ করলেন ।

এলাকাবাসীদের দাবি, পথশ্রী রাস্তা হচ্ছে এলাকায়; সেই কাজ নিম্নমানের হওয়ায় হাতের আঁচড়ে উঠে যাচ্ছে । সেই জন্য কাজ বন্ধ করলেন এলাকাবাসীরা । তাদের দাবি সেই কাজ সঠিকভাবে না হলে বাকি যা কাজ রয়েছে সেই কাজও বন্ধ থাকবে । এমনই দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা ।

মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের দলনেতা বজলুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি, দেখলাম কাজ নিম্নমানের হয়েছে’ । সঠিক কাজ না হলে এই কাজ করতে দেওয়া হবে না সাফ জানিয়ে দিলেন তিনি । সমস্ত দায় চাপালেন রাস্তার ঠিকাদারের উপরে ।

কাজের গুণগত মান ঠিক না হলে সেই কাজ করতে দেবেন না সাফ জানিয়ে দিলেন গিরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ও এলাকাবাসীরা । এলাকাবাসীর দাবি গিরিয়া অঞ্চলে রাস্তার বেহাল দশা ছিল ,সেই বেহাল দশাফেরাতে রাজ্য সরকারের প্রকল্প এই পথশ্রী রাস্তা সেই কাজ রাস্তার ঠিকাদাররা নিম্নমানের করছেন বলে অভিযোগ উঠল এদিন । এলাকাবাসীর দাবি রাস্তার সিডিউল অনুযায়ী না হলে সেই রাস্তা দিন কয়েকের মধ্যে বেহাল দশায় মুখ থুবড়ে পড়বে । কারণ রাস্তা হতে না হতেই সেই রাস্তা হাতের আঁচড়ে উঠে যাচ্ছে আর তার জেরে এলাকার নেতা সহ এলাকাবাসীরা রাস্তা বন্ধ করলেন ভালো রাস্তার দাবীতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube