রাজ্যেজুড়ে চলছে শীতের দাপট

ফের পারদ পতন কলকাতায় । রবিবার কলকতায় এই মরসুমে এখনও পর্যন্ত শীতলতম দিন বলে জানা যাচ্ছে । কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে নামল পারদ । কলকাতার ক্ষেত্রে আজকের সর্ব নিম্ন তাপমাত্রা – ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আজ – ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে ৪২-৯৫% ।

দক্ষিণবঙ্গ আগামী ৪ দিন ধরে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পতন ঘটেছে । এর ফলে আগামী ২২ তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই শীতের স্পেল বজায় থাকবেন, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর । আগামী কয়েক দিন কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে ।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর । পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ দিদির কাছাকাছি থাকার সম্ভাবনা জারি করেছেন আলিপুর আবহাওয়া দফতর । বিশেষ করে পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের, দিকে তাপমাত্রার রেকর্ড পতন ঘটতে পারে । রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না ।

উত্তরবঙ্গে ৭ দিনে উত্তরের দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর । ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে । এর প্রভাবে দার্জিলিংয়ের উঁচু এলাকায়তেও সোমবার ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।

গোটা রাজ্যেও এই মুহূর্তে প্রচুর পরিমাণে উত্তর-পশ্চিমের হাওয়ার ঢুকছে । উত্তরের হাওয়া ঢোকার ক্ষেত্রে কোন রকম বাধা নেই । যার জেরে বেশি ঠান্ডা অনুভূত হবে । গোটা রাজ্যজুড়েই কুয়াশার দাপট থাকবে ভোরের দিকে । বেলা বাড়লে মেঘমুক্ত পরিষ্কার আকাশ পাওয়া যাবে ।

আবহাওয়ায় দফতর সূত্রের খবর, আরব সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত । এর জেরে আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে গোটা দেশের আবহাওয়ায় । তবে এর দরুন এ রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube