রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে অজগর সাপ নিয়ে খেলা দেখাতে গিয়ে বিপাকে পড়লেন এক বৃদ্ধ । অজগর সাপ নিয়ে খেলা দেখিয়ে অর্থ রোজগারের খবর পেয়ে বন দফতরের কর্মীরা অজগরটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন । ফলে বিপাকে পড়তে হল অশোক দাস নামের ওই বৃদ্ধকে ।
জানা যাচ্ছে, অশোক দাস উড়িষ্যার ভুবনেশ্বরের বাসিন্দা । বাঁকুড়ার সিমলাপালে অস্থায়ীভাবে থাকেন তিনি । সাপ নিয়ে খেলা দেখিয়ে অর্থ রোজগার করা তার পেশা । রবিবার অশোকবাবু কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলেন আসানসোল শহরে । তারপর ঝোলা থেকে মাঝেমধ্যে অজগরের একটি বাচ্চা কাঁধে নিয়ে বাড়ি বাড়ি পয়সা ও চাল চাইছিলেন ।
তবে এইভাবে সাপ নিয়ে খেলা দেখানো বা অর্থ রোজগার করা এখন আইনসম্মত নয় । সেই কারণেই খবর পেয়ে বনদফতরের বন সহায়করা ওই বৃদ্ধের কাছে থেকে অজগরটি নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন । যদিও অশোক বাবুর দাবি, তার অন্য কোন রোজগার নেই, এইভাবে সাপ দেখিয়ে যেটুকু রোজগার করেন তা দিয়েই সংসার চলে । তাই ভুবনেশ্বরে বাড়ি হলেও তিনি বিভিন্ন রাজ্যে এইভাবে দিনের পর দিন সাপ নিয়ে ঘোরেন ও অর্থ উপার্জন করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

